ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে মৎস কর্মকর্তা আবুল বাসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ২২:০১:৪৮
মুলাদীতে মৎস কর্মকর্তা আবুল বাসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মুলাদীতে মৎস কর্মকর্তা আবুল বাসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানব বন্ধন করেছে জেলেরা।
গতকাল রবিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা চত্বরে দুর্নীতিতে নিমজ্জিত মৎস কর্মকর্তা আবুল বাসারের অপসারনের দাবী করে এ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন জেলে ও বিভিন্ন মৎসজীবি সংগঠন।

মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা মৎসদল সভাপতি আবুল কালাম মাঝি, সিনিয়র সহ- সভাপতি হুমায়ুন, পৌরসভা মৎসদল সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক আলতাফ খান।

মানব বন্ধনে বক্তারা বলেন, মুলাদী উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাসার মুলাদীতে যোগদানের পর থেকেই অসাধু জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। গত বছর অভিযানেও আবুল বাসার ও মেরিন অফিসার মিজানুর রহমান উপজেলার বিভিন্ন জায়গায় অসাধু জেলেদের কাছ থেকে টাকা নিয়ে তাদের মা ইলিশ ধরার ব্যবস্থা করে দিয়েছিলেন।

এবছরও তিনি সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হান্নান মাতুব্বর ও বাটামারা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহ আলমের মাধ্যমে বিভিন্ন স্পটে অসাধু জেলেদের সুবিধা পাইয়ে দেয়ার রফা-দফা চালিয়ে যাচ্ছে।

মানব বন্ধনে বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ মৎস অফিসারের অপসারন না হলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ