ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ১৬:০৭:৪৪
বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

​নিজস্ব প্রতিবেদক

সিলেটের কাষ্টঘর থেকে ৩০৩২ পিস ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯:১০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা কালে এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন উপশহর পয়েন্টে অবস্থান করা কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন কাষ্টঘরস্থ সুইপার কলোনীর পুরাতন বিল্ডিং এর গেইটের সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে আনুমানিক ১৯.৩৫ ঘটিকার সময় র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি সু-কৌশলে পালানোর চেষ্টাকালে উক্ত ব্যক্তিকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।

পরবর্তীতে তার দেহ তল্লাশী কালে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১৬টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ৩০৩২ (তিন হাজার বত্রিশ) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯,০০,০০/- (নয় লক্ষ) টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ নয়ন হোসেন (১৭ বছর ০৮ মাস ২৩ দিন), পিতা- মোঃ দেলুয়ার হোসেন, সাং- হবিনন্দী, থানা- মোগলাবাজার, এসএমপি- সিলেট। ধৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ নয়ন হোসেন জানায় যে, সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ