ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে, র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ১৫:৫৬:০৮
মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে, র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার। মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে, র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার।


নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার পাংশা থানার মোটারসাইকেল চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে, র‌্যাব এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার।

রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ২৬/০২/২০২৫ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকা হতে ১৩:৫০ ঘটিকার মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মোঃ আতিকুর রহমান @ কুতুব (৩৩) এর একটি সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা, কে বা কারা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং- ২৩, তারিখ- ২৭/০৯/২০২৫ খ্রি., ধারা- ৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি টিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগীতায় অভিযান চালিয়ে গতকাল ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪০ ঘটিকায় বরিশাল জেলার গৌরনদী মডেল থানাধীন মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ জহিরুল ইসলাম রনি (৩১), পিতা- মো: আ: মালেক সরদার, সাং- দক্ষিণ বিজয়পুর ও ২। খোকন মন্ডল (৩০), পিতা- রনজিত চন্দ্র মন্ডল, সাং- মাহিলারা, উভয় থানা- গৌরনদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ