ভারতীয় চোরাচালানকৃত বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য উদ্ধারসহ ০৫ জন গ্রেফতার।
ভারতীয় চোরাচালানকৃত বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য উদ্ধারসহ ০৫ জন গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের লস্করপুর থেকে ভারতীয় চোরাচালানকৃত বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য উদ্ধারসহ ০৫ জন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১.২৫ ঘটিকায় হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট থেকে ঢাকাগামী ০২টি নীল রংয়ের পিক আপ এ করে আমদানী নিষিদ্ধ বিদেশী পণ্য নিয়ে আসছে।
উক্ত সংবাদ পেয়ে আভিযানিক দলটি আনুমানিক রাত ২১:৫৫ ঘটিকায় ঘটনাস্থল সিলেট থেকে ঢাকাগামী মহাসড়কের হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর রেলক্রসিং এর ২০০মিঃ দক্ষিনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালনা করে। চেকপোষ্ট চলাকালীন আনুমানিক ২২.০৫ ঘটিকায় সিলেট থেকে আসা ০২টি নীল রংয়ের পিক আপ দেখতে পেয়ে থামানোর জন্য সিগনাল দিলে পিক আপে থাকা ০২জন চালক ও ০৩জন হেলপার পালানোর চেষ্টা করলে তাদেরকে ধৃত করা হয়।
পালানোর কারন জিজ্ঞাসা করলে ধৃত ব্যক্তিরা পিক আপের পিছনে বডির ভিতরে বিভিন্ন আমদানী নিষিদ্ধ বিদেশী পণ্য আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ হাতে বাহির করে দেওয়া মতে পিক আপ ০২টির বডির ভিতরে শুল্ক ও কর ফাঁকি দেওয়া বিভিন্ন ধরনের কার্টুন ও বস্তা ভর্তি বিপুল পরিমাণ বিদেশী পণ্য রয়েছে।
উদ্ধারকৃত পণ্য- ১। জিরা- ৭৩ কেজি, ২। ঙজঊঙ বিষ্কুট - ৭৫৪০ পিস, ৩। কওঞকঅঞ চকলেট- ২৬৮৮ পিস, ৪। ঝঘওঈকঊজঝ চকলেট- ৪৯২০ পিস, ৫। উঅওজণ গওখক চকলেট- ৪৫৭৬ পিস, ৬। চঊজক চকলেট- ৭৯২০ পিস, ৭। ইঊঘতঙ চকলেট- ১৯৮০ পিস, ৮। গটঘঈঐ চকলেট- ৩২০ পিস এবং ৯। ০২টি পিক আপসহ ০৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ মাসুম খান (২৫), পিতা-মোঃ আনোয়ার খান, সাং- পশ্চিম কালিনগর, ২। মো: শাকিল আহমেদ (১৯), পিতা- মো: ফরিদ উদ্দিন, সাং- খাগড়া, ৩। মোঃ আলমগীর হোসেন (২১) পিতা- মৃত মোঃ মুহিবুর রহমান, সাং- গোয়াইনঘাট, ৪। মোঃ আলী আকবর আহম্মদ (১৯), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- লামাকুটা পাড়া এবং ৫। ইমন হাসান (২২) পিতা- মোঃ তুষার আহমেদ, সাং-লামাকুটা পাড়া, সর্বথানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিদের হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চোরাচালানের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স