ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৭ ২২:৫৩:৩৫
কাউখালীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আশ্রম সংলগ্ন মাঠে কাউখালী উপজেলা রিক্সা, অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা রিক্সা, অটোরিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন এর সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন।

এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী থানার এসআই দীপক বালা, সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা রিক্সা ,অটো রিক্সা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ