ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৭ ২১:৫১:০৯
নেত্রকোণায় ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত নেত্রকোণায় ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত
 
স্টাফ রিপোর্টারঃ 
 
দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতায় নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো Institute Level Skills Competition 2025। শনিবার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজলী শিখা পলি মডেল টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল মো. নুরুল আলম হাদি (রাজলী) এবং শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর মাহমুদ সোহাগ। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে।
 
উল্লেখ্য, এ প্রতিযোগিতা বাস্তবায়ন করছে ASSET Project এবং অর্থায়ন করছে পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ