নেত্রকোণা প্রতিনিধি:
সিলেট থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উদ্দেশ্য ছেড়ে আসা সীমান্ত শাহজালাল নামের যাত্রীবাহী নাইট কোচ থেকে ডাকাত সন্দেহে স্থানীদের সহায়তায় একজনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামের নেপাল চন্দ্র সরকারের ছেলে কুশু চন্দ্র সরকার (৪০)।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা সীমান্ত শাহজালাল নামের যাত্রীবাহী নাইট কোচটি নেত্রকোণার কলমাকান্দা যাওয়ার পথে গতরাত শনিবার ভোররাতে কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় যাত্রীদের চেচামেচিতে বাসস্ট্যান্ডে অবস্থানরত লোকজন সন্দেহ হলে তারা রামপুর বাজারের লোকজন ও কেন্দুয়া থানাকে অবহিত করলে বাসটিকে আটকিয়ে ডাকাত সন্দেহে উক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত কুশু চন্দ্র সরকারকে (৫৪ ধারায়) নেত্রকোণা আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পুলিশ।
নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া-সার্কেল) মো. গোলাম মোস্তফা জানান, রামপুর বাজারে বাসটিকে আটকিয়ে ডাকাত সন্দেহে একজনকে আটক করা হয়, আটককৃত ব্যক্তিকে ৫৪- ধারায় নেত্রকোণা আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।