ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে ধনবাড়ি জামায়াতে ইসলামী’র বিশাল বিক্ষোভ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৯-২৭ ১৪:৪২:৪৬
৫ দফা দাবিতে ধনবাড়ি জামায়াতে ইসলামী’র বিশাল বিক্ষোভ মিছিল ৫ দফা দাবিতে ধনবাড়ি জামায়াতে ইসলামী’র বিশাল বিক্ষোভ মিছিল
 
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি:
 
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ি উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ধনবাড়ি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে সংসদ সদস্য প্রার্থী মোঃ মন্তাজ আলী। বিশেষ অতিথি ছিলেন, মধুপুর উপজেলা আমীর মোঃ আঃ কাদির, ধনবাড়ি উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান, এছাড়াও, ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ধনবাড়ি উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান।
 
এসময় মোঃ মন্তাজ আলী তাঁর বক্তব্যে বলেন—“কোনো আধিপত্যবাদী শক্তির ইশারায় জনগণ যেনতেন নির্বাচন মেনে নেবে না। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কোনো তাঁবেদারি শক্তি যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে। অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ আমাদের ৫ দফা দাবি মানতে হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ