ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ২১:১৮:০২
মঠবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঠবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: 
 
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখা। 
 
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরসহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। 
 
মিছিল-পূর্বক সমাবেশে মঠবাড়িয়া উপজেলা জামায়েতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মঠবাড়িয়া (পিরোজপুর -৩) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল শরীফ।

উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি পৌর জামাতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মেহেদী হাসান , পৌর জামাতের আমির আব্দুল মালেক মীর, টিকিকাটা ইউনিয়নের জামায়াতের আমির হাফেজ শহিদুল ইসলাম, বেতমোর ইউনিয়নের সভাপতি এস এম মজিবুর রহমান প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ