ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে বিভিন্ন পুজা মন্ডবে আর্থিক সহযোগীতা প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ১৯:৫৬:৪৯
মুলাদীতে বিভিন্ন পুজা মন্ডবে আর্থিক সহযোগীতা প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান মুলাদীতে বিভিন্ন পুজা মন্ডবে আর্থিক সহযোগীতা প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান

মুলাদী প্রতিনিধিঃ

সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজাকে সামনে রেখে মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১টি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান।

গতকাল শুক্রবার বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, বিএনপি নেতা আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, শাজাহান বেপারী, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, যুবদল নেতা মিলন হাওলাদার, অভি খান, রুবেল মোল্লা, মুরাদ খান, পৌরসভা কৃষকদল আহবায়ক আল আমিন রাড়ী, সদস্য সচিব মিরাজ মুন্সি, উপজেলা শ্রমীকদল সিনিয়র সহ-সভাপতি কালাম মল্লিক, উপজেলা মৎসজীবীদল সভাপতি আবুল কালাম মাঝি, পৌরসভা মৎসদল সভাপতি ইব্রাহীম মোল্লা, বরিশাল উত্তর জেলা তরুন দলের সদস্য সচিব জিহাদ মৃধা।

মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, বাংলাদেশ পুজা উৎ জাপন কমিটির মুলাদী উপজেলা আহবায়ক ডাঃ শ্রী প্রান্ত চন্দ্র দাস, সদস্য সচিব শ্রী রাজিব দাস, শ্রী শ্রী রাধা গোবিন্ধ জিওর আশ্রম কেন্দ্রীয় মন্দির সভাপতি রাম কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক পলাশ কর্মকার, গনেশ মজুমদার, জয়দেব দত্ত, রেখা রানী, পলাশ বাইন, সুনীল পাল, রাম কৃষ্ণ দে, বিকাশ চন্দ্র সরকার, বিধান চন্দ্র ঢালী, সুন্দিব কুমার মজুমদার, সুরঞ্জিত হাওলাদার প্রমুখ।

এসময় আঃ ছত্তার খান বলেন, ধর্ম যার যার উৎসব সবার, পুজার উৎসবকে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বসময় আপনাদের পাশে থেকে সহযোগীতা করে যাবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ