ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অপু শেখ কে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ১৮:২৮:৩৪
চুরি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অপু শেখ কে গ্রেফতার করেছে র‌্যাব। চুরি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অপু শেখ কে গ্রেফতার করেছে র‌্যাব।

​নিজস্ব প্রতিবেদক

চুরি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অপু শেখ (৩০)’কে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল চুরি মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অপু শেখ (৩০)’কে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন যশোলদিয়া আবাসিক এলাকা থেকে সফলভাবে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৬/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন যশোলদিয়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা নং- ১২, তারিখ- ০৭/১১/২০২০ খ্রি., ধারা- ৪১৩ পেনাল কোড, ১৮৬০ এর ০৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি অপু শেখ (৩০), পিতা- খোরশেদ শেখ, সাং- উত্তর বেতকা, থানা- টঙ্গীবাড়ি, জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ