মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল (বিএনজিপি) পটুয়াখালী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (২০২৫) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হামিম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আকাশ মাহামুদকে আহ্বায়ক করা হয়েছে। সাংবাদিক মুহাম্মাদ জহিরুল ইসলামসহ আটজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তারা হলেন- মোঃ মনির খান, মোঃ শাকিল খাঁন, মোঃ রুহুল আমিন, মোঃ নুর ইসলাম শ, মোঃ ফিরোজ আলম মিলন এবং এ্যাড. কে এম সাইফুল রহমান।
কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ছোবাহান হাওলাদার সুজন। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক মোঃ বনি আমিন, মোঃ রাসেল তালুকদার, মোঃ আজমির হোসেন আকন ও মোঃ কাওছার।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। এ লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনজিপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন, দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন স্থবির সাংগঠনিক অবস্থার পর এ কমিটি ঘোষণাকে অনেকে “নতুন প্রাণের সঞ্চার” হিসেবে দেখছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছে, বিএনজিপি এখন জেলা পর্যায়ে তৃণমূলকে শক্তিশালী করার কৌশল নিচ্ছে। এ কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য ও প্রগতির আদর্শ নিয়ে বিএনজিপি দেশের রাজনৈতিক অঙ্গনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। এজন্য জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।