উপাচার্যের আশ্বাসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত
আপডেট সময় :
২০২৫-০৯-২৫ ২৩:৫২:৩৫
উপাচার্যের আশ্বাসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে এবং আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীবের আহ্ধসঢ়;বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
একইসাথে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্যের এই আশ্বাসের প্রতি আস্থা রেখে এবং আগামী ১৬ তারিখে অনুষ্ঠেয় রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।
তবে, প্রফেসর ড. আব্দুল আলিম সতর্ক করে দিয়েছেন, যদি দ্রæত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কঠোর কর্মসূচি চালু করা হবে।
এর আগে, গতকাল বুধবার দুপুরে প্রশাসনের আহ্ধসঢ়;বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স