কর্ণফুলী থেকে এক ১০০০ মিটার চরঘেরা জাল জব্দ
আপডেট সময় :
২০২৫-০৯-২৫ ২১:১৭:৫২
কর্ণফুলী থেকে এক ১০০০ মিটার চরঘেরা জাল জব্দ
এম মনির চৌধুরী রানা:
চট্টগ্রামের কালুরঘাট কর্ণফুলী নদীর হালদা মোহনা অঞ্চল থেকে এক হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। আজ
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা হবে।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স