ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৫ ১৬:১৩:০৮
কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এস আই মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্যজীবী, ও জেলেরা উপস্থিত ছিলেন। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ