ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৯-২৫ ১৪:০২:২২
কাউখালীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কাউখালীতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ
 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
 
পিরোজপুরের কাউখালীতে উপকার রোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫/২৬ অর্থ বছরে ভিডব্লিউবি এর আওতায় সদর ইউনিয়নের ৫২৫ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য শস্য চাল বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১ হাজার ৫৬৩ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হইবে। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ