ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো ফায়ার সার্ভিস কর্মী শামীম এর মরদেহ


আপডেট সময় : ২০২৫-০৯-২৪ ১৮:২৮:০৫
কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো ফায়ার সার্ভিস কর্মী শামীম এর মরদেহ কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো ফায়ার সার্ভিস কর্মী শামীম এর মরদেহ
 
স্টাফ রিপোর্টারঃ  
 
নেত্রকোণার কেন্দুয়ায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণকারী ফায়ার সার্ভিস কর্মী কেন্দুয়ার শামীম আহমেদ রুকেল।
 
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এ মর্যাদা দেয়া হয় তাঁকে। পরে চির সমাহিত করা হয় পারিবারিক কবর স্থানে।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় লোকজন।
 
উল্লেখ্য, গতকাল (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শামীম। এর আগে, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হোন তিনি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ