রাসেল মার্কেটে চাঁদাবাজির মূলহোতা জিয়া ও জসিমকে গ্রেফতার করেছে র্যাব।
রাসেল মার্কেটে চাঁদাবাজির মূলহোতা জিয়া ও জসিমকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
শায়েস্তাগঞ্জের ওলিপুরে রাসেল মার্কেটে চাঁদাবাজির মূলহোতা জিয়া ও জসিম র্যাব-৯ এর হাতে আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মামলার বিবরণে জানা যায় যে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকার রাসেল মাকের্টে বিবাদীরা দীর্ঘদিন ধরে দোকানদারদের নিকট হতে চাঁদা দাবি করে আসছে। দোকানদারগণ চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকিসহ ব্যবসার কাজে বাধা সৃষ্টি করে আসছিল।
ঘটনার দিন গত ৩১/০৮/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ০৯.০০ ঘটিকার সময় বিবাদীরা রাসেল মার্কেটে গিয়ে দোকানদারদের নিকট হতে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে কিন্তু দোকানদারগণ চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে বাহির করে দিয়ে দোকান তালা বন্ধ করে দেয়।
উক্ত সংবাদ পেয়ে রাসেল মার্কেটের মালিক লন্ডন প্রবাসী এনএম ফজলে রাব্বি রাসেল এর পক্ষ থেকে তার খালাতো ভাই স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে কিন্তু বিষয়টি মীমাংসা চেষ্টারত অবস্থায় গত ২০/০৯/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় পুনরায় বিবাদীগণসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাসেল মার্কেটে প্রবেশ করে পূর্বের দাবীকৃত চাঁদা দিতে বলে।
দোকানদারগণ চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীরা তাদেরকে মারধর করে প্রাণে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক দোকানঘর হতে ধাক্কা দিয়ে বের করে দিয়ে মার্কেটের সাইনবোর্ড, দোকানের আসবাবপত্র, ব্যানার ভাংচুর করে আনুমানিক ২,৫০,০০০ টাকার ক্ষতিসাধন করে এবং একটি দোকানের ক্যাশ বাক্স হতে মালামাল বিক্রির মোট ৭০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। অতঃপর বিবাদীগণ সকল দোকানঘর তালাবদ্ধ করে দিয়ে দোকানদারগণকে হুমকি দেয় যে, কেউ দোকানঘর খুললে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যা করে ফেলবে।
পরবর্তীতে রাসেল মার্কেটের মালিকের পক্ষ থেকে তার খালাতো ভাই মোঃ নাজমুল ইসলাম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ মোহনপুর ঘোষপাড়া বেবি স্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা নং- ১৩, তারিখ-২২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩৮৫/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০; এর মূলে শায়েস্তাগঞ্জের ওলিপুরে রাসেল মার্কেটে চাঁদাবাজির অভিযোগে এজাহারনামীয় ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়- ১। মোঃ জিয়াউর রহমান (৩৬), পিতা- ফিরোজ মিয়া@খিরাজ মিয়া, গ্রাম- ধরিয়াপুর, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ এবং ২। মোঃ জসিম আহমেদ(৪০), পিতা- মৃত খুকু মিয়া, সাং- উলুহর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স