ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা


আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ১৬:২৫:০৯
কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, আয়রন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নান্না মিয়া, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  শামসুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও কারিগরি শাখার ৩১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ