ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণীর পৌরসভায় জ্বলছে না সড়ক বাতি বেড়েই চলেছে চুরি ছিনতাই


আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ১২:২৬:৫৮
প্রথম শ্রেণীর পৌরসভায় জ্বলছে না সড়ক বাতি বেড়েই চলেছে চুরি ছিনতাই প্রথম শ্রেণীর পৌরসভায় জ্বলছে না সড়ক বাতি বেড়েই চলেছে চুরি ছিনতাই
 
মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
 
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা অধিকাংশ সড়ক রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও লাইট বসানো হলেও বেশিরভাগ লাইট  নষ্ট হয়ে গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনো লাইট স্থাপনই হয়নি। এতে পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তিতে, হচ্ছেন ছিনতাই এর শিকার। 
 
বাকেরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে ঘুরে ঘুরে রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড পশ্চিম রুনসী রোডে বিভিন্ন মোড়ে অন্ধকারে ডুবে আছে এরকমের আরো বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মোড়ে মোড়ে নেই কোন পৌরসভার আলোকে বাতি পৌরসভার নয়টি ওয়ার্ডের সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত।
 
স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার  বলেন, ‘রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না।’
 
স্থানীয় সাধারণ জনগণ বলেন, ‘অন্ধকারের সুযোগে অসামাজিক কর্মকাণ্ড বেড়েই চলেছে অন্ধকারের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।’ বিভিন্ন সময় পৌরসভার লাইটের কারণে বিভিন্ন মোড়ে মোড়ে কিশোর গ্যাং ও মাদকের আড্ডা বসে এতে করে চুরি ছিনতাই বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে 
বাকেরগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভা শুধু নামেই পরিচিত, পৌরসভা থেকে নির্ধারিত ট্যাক্স পানির বিল খাজনা সবকিছুই দিয়ে আসছি আমরা তারপরও আমরা পৌরসভার সেবা থেকে বঞ্চিত এতে করে সাধারণ মানুষের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষোভ জমা হচ্ছে নেই কোন প্রতিকার স্থানীয়রা আরো বলেন নষ্ট অকেজো  লাইটের ব্যাপারে কথা বললেও মেরামতের ব্যাপারে উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। 
 
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন জানান, স্ট্রিট লাইট: মোট: ৩১০ টি, সচল: আছে ২৬০ টি, অচল: আছে ৫০ টি, বিষয়টা নিয়ে প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছি। বর্তমানে বাজেট সংকট রয়েছে। বাজেট পাওয়া গেলে নতুন লাইট বসানো হবে। ‘যেসব সড়কে লাইট নেই, ধাপে ধাপে সেখানে স্থাপন করা হবে। নষ্ট লাইট দ্রুত মেরামত করা হবে। বাজেট মিললেই পুরো পৌর এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
 
প্রকৌশলী জসিম উদ্দিন আরো বলেন, বাকেরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ড আলোকিত করতে হলে ২৭০০ থেকে ৩ হাজার লাইটের দরকার সেখানে আমাদের সচল লাইট আছে ২৬০ টি। 

এ বিষয়ে পরিপূর্ণ সমাধান করতে হলে পর্যাপ্ত বাজেট দরকার বাকেরগঞ্জ (পৌরসভার প্রশাসক) উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি একটি প্রথম শ্রেণীর পৌরসভায় এরকম দুর্বল আলোর ব্যবস্থা দুঃখজনক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি খুব শীঘ্রই এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ