ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ০১:৪৮:৪৯
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমা এর সভাপতিত্বে।

উক্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ  ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালী সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা গন। প্রস্তুতি মূলক সভায় উপজেলার ১২৭ টি সার্বজনীন দূর্গা মন্ডোপের সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ