ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া


আপডেট সময় : ২০২৫-০৯-২২ ১৭:২৯:৫১
হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া
‎মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জঃ 
‎সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছেন। স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সেবা এবং জনকল্যাণ নিশ্চিত করতে তিনি দিন-রাত কাজ করছেন।

জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর পরই  সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর।
‎এছাড়াও, যারা বিগত সময় জেলা প্রশাসকের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতো কথা বলার জন্য কোন সুযোগ পেত না, তারা এখন জেলা প্রশাসকের সাথে অনায়াসে এসে মন খোলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 
‎সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে, অবৈধ ভাবে বালু পাথর ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে ডিজিটাল সেবা, শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভূমিসেবা সহজীকরণ, কৃষি ও পল্লি উন্নয়নসহ নানা খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
‎তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়—তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন সুনামগঞ্জ জেলাবাসীর আইকন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ