মানিকগঞ্জ সদর পিএফজি ও ওয়াইপিএজি’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত
মানিকগঞ্জ সদর পিএফজি ও ওয়াইপিএজি’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত
আবু বক্কর সিদ্দিক, নিজস্ব প্রতিবেদক :
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর রবিবার মানিকগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপযাপনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর এক শান্তি পদযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পদযাত্রা থেকে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পিস অ্যাম্বাসেডর বিলকিস রেজা পরাগ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইপিএজি'র অন্যতম সদস্য মোঃ সজীব মিঞা, পিএফজি'র অন্যতম সদস্য লুৎফর রহমান ইলিচ, মোঃ আমিনুল ইসলাম, তাজরানা টুলু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াইপিএজি'র কোঅর্ডিনেটর জেসিকা শেখ জেবা, মোঃ ফেরদৌস হাসান, জাহিদুল ইসলাম, এস এম জোবায়ের, পিএফজি'র সদস্য কে এম নুরুজ্জামান, মোঃ মুরাদ হোসেন সেলিম, মোঃ আবদুস ছালাম, মোঃ রফিকুল ইসলাম খান, সাংবাদিক সাধন সূত্রধর, মৌলানা মোঃ জহিরুল ইসলাম, সুবীর দে সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয়। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী হলো, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য। তথাপি কিছুসংখ্যক স্বার্থান্বেষী মানুষ পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা লুটতে চায়। একটি শান্তিময় সমাজ গঠনে সকলকে সজাগ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি; একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমরা জুলাই অভ্যুত্থান সংঘটিত করেছি। আমরা অনেক রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি; শুধু শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে। সেসকল অর্জনকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স