ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মকে নয়, জামায়াতকে চেনাতে হবে জনগণকে: ফরহাদ হোসেন আজাদ


আপডেট সময় : ২০২৫-০৯-২১ ১৫:১৪:০৫
ধর্মকে নয়, জামায়াতকে চেনাতে হবে জনগণকে: ফরহাদ হোসেন আজাদ ধর্মকে নয়, জামায়াতকে চেনাতে হবে জনগণকে: ফরহাদ হোসেন আজাদ

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়।” শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে জাতীয়তাবাদী ওলামা দল দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা, সহিংসতা ছড়ানো এবং বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে আলেম-ওলামাদের সচেতন থাকতে হবে। জামায়াতের নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “মসজিদ আল্লাহর ঘর। সেখানে আমরা নামাজ পড়ব, দীনের কথা হবে, কিন্তু রাজনৈতিক মিটিং কেন হবে?”

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, কুসংস্কার দূরীকরণ এবং উগ্রবাদ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোঃ তবারক হ্যাপি সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে সহস্রাধিক আলেম-ওলামা অংশ নেন। বক্তারা, সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার প্রসার, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক অপরাধ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ