ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ১৯:৪৮:৩২
বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
 
 বাগেরহাট প্রতিনিধিঃ
 
বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের নাগেরবাজার এলাকায় ওই হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয়।
 
ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। ওই ভাতের হোটেলটি তিনিই পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে খাবার হোটেলের পাশাপাশি তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
 
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোটেল থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ