ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি হচ্ছে প্রতিমা, কুমারা ব্যস্ত প্রতিমা তৈরি করতে।


আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ১৭:১৯:৫৮
তৈরি হচ্ছে প্রতিমা, কুমারা ব্যস্ত প্রতিমা তৈরি করতে। তৈরি হচ্ছে প্রতিমা, কুমারা ব্যস্ত প্রতিমা তৈরি করতে।

মো নাহিদুর রহমান শামীম ভ্রাম্যমাণ প্রতিনিধি। 

মানিকগঞ্জ জেলা সহ তার আশেপাশে জেলায় তৈরি হচ্ছে প্রতিমা। আর অল্প কিছু দিন পরে শুধু হতে চলছে, সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।

সেই জন্য মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা ও এর আশেপাশে থানা গুলির, কুমার পাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরি করতে অনেক ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরি কারিগরা।

সরেজমিনে ভিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে প্রায় শেষের দিকে শুরু হবে  রঙের কাজ।

মানিকগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সূত্রে জানা যায়, মানিকগঞ্জে গতবছরের তুলনায় ২১টি প্রতিমা বৃদ্ধি পেয়ে, চলতিবছর ৫৭৪টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দূর্গা পূজা। দূর্গা পূজা উপলক্ষে জেলায় সুষ্ঠুভাবে পরিচালনা ও আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মানিকগঞ্জে প্রতি বছরই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরির কাজ চলে এবং সেখানে অনেক প্রতিমাশিল্পী রয়েছেন, যেমন সাটুরিয়ার অমৃত পাল এবং ধানকোড়ার মিঠুন পাল। তারা খড়, মাটি, কাঠ ও সুতা ব্যবহার করে নিপুণ হাতে প্রতিমা তৈরি করেন। উথলী বাজার, শিবালয়, ঘিওর, ও হরিরামপুরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিমা তৈরির কাজ দেখা যায়।  

উল্লেখ্য, শারদীয় দুর্গাপুজো আরম্ভ হবার আগে শারদীয় নবরাত্রি পালনকারীরা ২২ সেপ্টেম্বর থেকে পুজো শুরু করবেন। সেদিন দেবীপক্ষের প্রতিপদ তিথি। মহাসপ্তমী সোমবার পড়ায় এবছর  দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর দশমীর মধ্যে দিয়ে শেষ ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাজার পরিসমাপ্তি হবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ