ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক ফারুক আকন্দের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক ফারুক আকন্দের মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০৯-১৮ ১৪:১৬:২০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক ফারুক আকন্দের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক ফারুক আকন্দের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক ফারুক আকন্দের মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
সৌদি আরবের মক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফারুক আকন্দ (২৫) নামে এক প্রবাসী যুবক। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


ফারুক আকন্দ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল।


ফারুকের চাচা প্রবাসী ওবায়দুল্লাহ আকন্দ ভুবন জানান, মক্কার বলদিয়া কোম্পানিতেপরিচ্ছন্নতা কর্মীর কাজ শেষে বাসায় ফেরার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ফারুক। এমন সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ফারুকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই বোন ও মাকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন তিনি। প্রবাসীসহ স্থানীয়রা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ