ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা


আপডেট সময় : ২০২৫-০৯-১৭ ১৯:৩৮:২৬
ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা
 
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় অটুরিক্সা চালকের লালসার শিকার হয়েছে ৭ বছরের এক মেয়ে শিশু। গতকাল ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা সদরে অটুরিক্সা চালক মোঃ হোসেন (৪০) এঘটনা ঘটিয়েছে বলে যানা যায়। শিশুটি উপজেলা সদরের একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

এব্যপারে শিশুটির মা অটুরিক্সা চালকেকে অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। অটোরিক্সা চালক মোঃ হোসেন উপজেলার টাকই গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, শিশুটি ১৬ সেপ্টেম্বর উপজেলা সদরের একটি স্কুলে ক্লাস শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার জন্য তার মায়ের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় অটোরিক্সা চালক মোঃ হোসেন শিশুটিকে অটোরিক্সায় উঠতে বললে সে উঠবে না বলে জানায়। এসময় মোঃ হোসেন শিশুটিকে চকেটের প্রলোভন দেখিয়ে অটোরিক্সায় উঠায় এবং তার পাশে বসায়।
 
অটোরিক্সাটি চলা অবস্থায় শিশুটিকে যৌন নিপীড়ন করে চালক মোঃ হোসেন। এসময় শিশুটি সড়কের পাশে লোকজন দেখে চিৎকার করলে, স্থানীয় লোকজন চালক মোঃ হোসেনকে আটক করে এবং শিশুটির পরিবারকে খবর দেয়। এ সময়ে স্থানীয় লোকজন ব্রাহ্মণপাড়া থানায় জানালে কর্তব্যরত পুলিশ অফিসার তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ হোসেন'কে থানা হেফাজতে নিয়ে যায়।
 
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া অটোরিক্সা চালক মোঃ হোসেনের আটকের কথা স্বীকার করে বলেন, শিশুটির মা ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত মোঃ হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ