ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার অন্যতম মূলহোতা, ০৫ টি ডাকাতি মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৬ ২২:০৪:৪৪
ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার অন্যতম মূলহোতা, ০৫ টি ডাকাতি মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব। ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার অন্যতম মূলহোতা, ০৫ টি ডাকাতি মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

ব্যাটারি কারখানায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা, ০৫ টি ডাকাতি মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব। নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূলহোতা, ০৫ টি ডাকাতি মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত রুহুল আমিন’কে গাজীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গত ১৩ মার্চ ২০২৫ইং তারিখ রাত্রী আনুমানিক ১১:০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বারুহাস ইউনিয়নের তাড়াশ হতে বারুহাসগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে হেদার খাল নামক স্থানে স্থানীয় জনৈক মোঃ ইয়াদুল ইসলাম এর জমিতে বাদীর পুরাতন ব্যাটারী করাখানায় বর্তমানে ধৃত আসামি মোঃ রুহুল আমিন (৩৬), পিতা-বানাত আলী, সাং-বড় পোঙতা, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ এবং পূর্বে ধৃত আসামী মোঃ আব্দুল মজিদ (৫৫) সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন ডাকাত দলের সদস্য দেশীয় অস্ত্র-সস্ত্র, হাসুয়া, ছোড়া, রামদা, লোহার রড, লাঠি-সোটা লইয়া কারখানায় প্রবেশ করে কারখানায় কর্মরত সকল  শ্রমিকদের রশি ও কাপড় দিয়া হাত-পা বেধে দেশীয় অস্ত্র-শস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন শ্রমিক’কে মারধর সহ গুরুতর আহত করে।

এছাড়াও, তারাশ্রমিকদের নিকট থাকা একাধিক মোবাইল ফোন, নগদ ৭০,০০০/- টাকা, কারখানায় থাকা পুরাতন ব্যাটারির প্লেট ১০ টন, ০৩ টন সীসা, ব্যাটারীর সরঞ্জাম ১২০০ কেজি, সর্বমোট আনুমানিক মূল্য ৩৯,৫০,০০০/- টাকার মালামাল অজ্ঞাত কাভার্ড ভ্যানে লোড করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উক্ত ঘটনায় কারখানার মালিক মোঃ শয়নুল ইসলাম (৩২) বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যাহার সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-০৮, তারিখঃ ১৭/০৩/২০২৫ ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ডাকাতি ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ১২২০ ঘটিকার সময় র‌্যাব-১ এর আভিযানিকদল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপরোক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত আসামি মোঃ রুহুল আমিন (৩৬) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সিএমবি বাজার এলাকায় আতœগোপনে আছে।

উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩৩৫ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সিএমবি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ রুহুল আমিন (৩৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও ধৃত আসামি মোঃ রুহুল আমিন (৩৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সহ ০৫ টি ডাকাতি মামলা রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ