রানা ইসলাম বদরগঞ্জ রংপুর।
রংপুরে বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারী গাছ বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা রাধানগর ইউনিয়ন দিলালপুর সাঁতারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বিশাল আকারে পাকুড় গাছটি সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে আওয়ামীলীগ নেতা গাছ মাত্র ৭ হাজার টাকা বিক্রি করে দেন।
অভিযুক্ত ঐ আওয়ামীলীগ নেতার নাম সামসুল ইসলাম। তিনি রাধানগর ইউনিয়ন তিন নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি। তিনি ঐ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি।
রবিবার সরজমিনে বিদ্যালয়ে যেয়ে দেখা যায় বিশাল আকারে মোটাতাজা পাকুড় গাছের তিনটি ডাল পড়ে আছে। আর গাছে প্রধান প্রধান অংশ সামসুল ইসলাম বিক্রি করে দিয়েছেন। বিদ্যালয়ের পাশে বাসা কসিম উদ্দিন (৭০) তিনি বলেন, গাছটি আমি নিজে লাগিয়েছিলাম অনেক বছর আগে। গাছটি বর্তমান বাজার ২০হাজার টাকা। সামসুল ও সাবেক মেম্বার মিলে গাছটি মাত্র ৭ হাজার টাকা বিক্রি করেন।
আমি বলতে গেলে সামসুল বলে গাছ যে আপনি লাগিয়েছেন প্রমান কি। কসিমউদ্দীন আরো বলেন, আমি বিষয়টি উপজেলা যেয়ে ইউএনও ও শিক্ষা অফিসারকে অবগত করছি।
এবিষয়ে আওয়ামীলীগ নেতা সামসুল বলেন, গাছটি এমনিতেই বৃষ্টিতে উপড়ে পড়েছেন। পরে গাছ কর্তন শ্রমিক ডেকে এনে গাছ কেটে বিদ্যালয়ে মাঠে রাখা হয়েছে। আর শ্রমিক মজুরি দেওয়ার জন্য গাছের তিনটি গুল তাদের দেওয়া হয়েছে।
দিলালপুর সাঁতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিষয় টি আমি ইতিমধ্যে সহকারী শিক্ষা কর্মকতা মিজানুর স্যারকে জানিয়েছি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মিজানুর রহমান বলেন, গাছ বিক্রির বিষয়টি আমাকে প্রধান শিক্ষক অবগত করলে আমি তাকে বলি গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের সংস্থার করতে। যদি তারা গাছটি বাইরে বিক্রি করে নিজেদের পকেটে ঢুকায় তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।